জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে হামলার পরপরই দেখা গেছে আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে ওই বন্দুকধারী নিজেকে জার্মান ও সিস অসলেন্ডার নামে পরিচয় দেয়।
ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী গুলি করতে করতে শপিং সেন্টারের কার পার্কিং ভবনের ছাদে উঠছে। হামলাকারীকে ধরতে শহরের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
জানা যায়, ঘটনার সঙ্গে সঙ্গে জার্মান পুলিশ শপিং সেন্টার থেকে মানুষদের সরিয়ে দিয়েছে। পুলিশ বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহত ও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিক মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
এ সম্পর্কিত আরও খবর-
- জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা
- এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফায় হামলা
- মিউনিখ হামলা: বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন
- জার্মান শপিং সেন্টারে হামলা: হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
- জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের
/এসএনএইচ/