জার্মানিতে শপিং সেন্টারে হামলা

জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০১:১৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০১:৪৭

জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে এক বন্দুকধারীর হামলার ঘটনায় শহরের জনগণকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির পুলিশ। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে হামলার পরপরই দেখা গেছে আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে ওই বন্দুকধারী নিজেকে জার্মান ও সিস অসলেন্ডার নামে পরিচয় দেয়।

সন্দেহভাজন হামলাকারী এদিকে সিসি টিভির এক ফুটেজে দেখা গেছে, একজন কালো পোশাক পড়া বন্দুকধারী শপিং সেন্টারের বাইরে ম্যাকডোনান্ডের দোকান লক্ষ্য করে কমপক্ষে ২০টি গুলি করেছে। এ সময় আশপাশের লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।

ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী গুলি করতে করতে শপিং সেন্টারের কার পার্কিং ভবনের ছাদে উঠছে। হামলাকারীকে ধরতে শহরের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

জানা যায়, ঘটনার সঙ্গে সঙ্গে জার্মান পুলিশ শপিং সেন্টার থেকে মানুষদের সরিয়ে দিয়েছে। পুলিশ বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে হতাহত ও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিক মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
এ সম্পর্কিত আরও খবর-

/এসএনএইচ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী