জার্মানির শপিং সেন্টারে হামলা

স্টোর রুমে লুকিয়ে আছেন দোকান কর্মচারী

পাতাল রেলস্টেশনে পুলিশজার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে বন্দুকধারীর হামলার ঘটনায় সেখানের দোকানের স্টোর রুমে লুকিয়ে আছেন এক কর্মচারী। ওই কর্মচারী বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে জানিয়েছেন, গুলির পর তারা কয়েকজন দোকানোর স্টোর রুমে লুকিয়ে আছেন। তবে তিনি তার পরিচয় জানাননি।

তিনি আরও বলেন, অনেক গুলি ছোড়া হয়েছে। সংখ্যা কত তা বলতে পারব না। বাইরে থেকে সব লোক দোকানের মধ্যে ঢুকে পড়ছে। আমি নিচতলায় শুধু একজনকে পড়ে থাকতে দেখেছি। তিনি বেঁচে নেই বলেই আমার বিশ্বাস।’

ওই কর্মচারী রয়টার্সকে আরও বলেন, ‘আমার কাছে কোনও তথ্য নেই। আমরা শুধু স্টোর রুমে লুকিয়ে আছি। এখনও কোনও পুলিশ আমাদের দিকে আসেনি।’

অন্যদিকে, ওই বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন ঘটনার প্রদক্ষদর্শী ও ওই শপিং মলের জ্যাক ওলফস্কিন নামের একটি দোকানের কর্মকর্তা লিন স্টেইন। শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার পর লিন স্টেইন সিএনএন’র প্রতিবেদককের কাছে এভাবেই ঘটনার বর্ণনা দেন তিনি।

হামলায় আহত এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেনতিনি বলেন, আমি হামলার ঠিক আগ মুহূর্তে প্রয়োজনীয় জিনিস কিনতে অন্য দোকানে যাচ্ছিলাম। এ সময় আমার দোকানের কর্মচারী দোকানেই অবস্থান করছিল। হঠাৎ গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম মানুষ ছোটাছুটি করছে। আমিও তাদের সঙ্গে ছুটতে ছুটতে দ্রুত শপিং সেন্টারের বাইরে বের চলে আসলাম। বাইরে এসেও আমি কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। এমনকি শপিং সেন্টারের ভেতরে তিনি কয়েকজনকে মেঝেতে পরে থাকতে দেখেছেন বলেও জানিয়েছেন।

মিউনিখ শহরের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীকে ধরতে তারা শহরের বাস, ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ রেখেছে।

এদিকে এ হামলায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে বিশ্ব গণমাধ্যমে।

টুইটারে জার্মান পুলিশ জানিয়েছে, বিপণি বিতানে পুলিশের অভিযান চলছে।

গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর-

/এসএনএইচ/