বন্দুকধারীর গুলিতে মার্কিন পুলিশ নিহত

nonameযুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে একটি ট্রাফিক স্টপে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত মাসে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে হামলায় কয়েক পুলিশ নিহত হন। এর মধ্যে ৮ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে কেবল এক বিক্ষোভের গুলিবর্ষণেই পাঁচ পুলিশ নিহত হন। ওই ঘটনায় মোট ১১ পুলিশ গুলিবিদ্ধ হন।
গতকাল শুক্রবার দুই কৃষ্ণাঙ্গ মার্কিনি হত্যার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধেই ডালাসে বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করেই স্নাইপার (দূর থেকে লক্ষ্যবস্তু) দিয়ে গুলি চালানো হয়। সিএনএন বলছে, নিহত পুলিশ সদস্যের নাম জোস চ্যাভেজ। তিনি ছিলেন ৩৩ বছর বয়সী।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ট্রাফিক স্টপেজে একটি গাড়ি থামান ওই পুলিশ সদস্য। সেখান থাকা তিন যাত্রীর একজন তাঁর ওপর গুলি চালায়।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিউ মেক্সিকোর ডোনা আনা কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র কেলি জেমসন সাংবাদিকদের বলেন, ট্রাফিক স্টপে থামানো গাড়ি থেকে এক নারী নেমে পুলিশ সদস্যের ওপর গুলি চালান। এটি দেখার পর অপর এক পুলিশ সদস্য গাড়ি নিয়ে তাদের তাড়া করেন।

কেলি জেমসন আরও বলেন, ‘স্টপ স্টিক’ নামক বিশেষ অস্ত্র দিয়ে অভিযুক্তদের গাড়ির চাকা নষ্ট করে দিয়েছে পুলিশ। ওই গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

/বিএ/