রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চালানো জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত ৪২ শতাংশ মানুষ প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন। বিপরীতে ট্রাম্পকে ভোট দেবেন ৩৪ শতাংশ মানুষ। ২৩ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন।
রয়টার্সের আগের এক জরিপে ৪১ শতাংশ মানুষ হিলারির পক্ষে সমর্থনের কথা জানিয়েছিলেন। বাকি ৩৪ শতাংশ জানিয়েছিলেন তাঁরা ট্রাম্পকে ভোট দেবেন। আর সাত শতাংশ জনগণ গ্যারি জনসনের পক্ষে সমর্থনের কথা জানিয়েছিলেন।
রয়টার্স/ইপসস পৃথক আরেকটি জনমত পরিচালনা করে। এতে উত্তরাদাতাদের জিজ্ঞেস করা হয়েছিল, ক্লিনটন, ট্রাম্প, গ্যারি জনসন ও জিল স্টেইনের মধ্যে একজনকে পছন্দ করতে। এ জরিপের ফলে ৪১ শতাংশ ক্লিনটন, ৩৪ শতাংশ ট্রাম্প, জনসন ৭ শতাংশ ও ২ শতাংশ স্টেইনকে পছন্দ করেন।
প্রচারণার সময় ২০১৬ সালের পুরোটা সময় জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন হিলারি। জুলাই মাস থেকে হিলারির জনসমর্থন ৪১-৪৪ শতাংশে উঠানামা করেছে। আর ট্রাম্পের সমর্থন ছিল ৩৩-৩৯ শতাংশ।
ফল প্রকাশ করা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কিংবা হিলারি, কেউই মার্কিন ভোটারদের উৎসাহিত করতে পারছেন না। দুই তৃতীয়াংশ প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকরা মনে করেন, দেশ সঠিক পথে এগুচ্ছে না।
রয়টার্সের এ জরিপ যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে অনলাইনে পরিচালিত হয়। এতে ১ হাজার ১১৯ জন ভোটারের উত্তর নেওয়া হয়। ভুল হওয়ার পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
/এএ/বিএ/