রাশিয়া জানিয়েছে বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোতে বোমা হামলা অব্যাহত রাখা হবে। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ এ কথা জানিয়েছেন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র আলেপ্পোতে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে পেশকোভ বলেছেন, সিরিয়ার মডারেট বিরোধী ও জঙ্গিদের মধ্যে পার্থক্য বুঝতে পারা উচিত যুক্তরাষ্ট্রের।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার ‘শেষ প্রান্তে’ চলে এসেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, ‘এইভাবে বোমা হামলা চলতে থাকলে এখানে বসে আলোচনা অত্যন্ত অযৌক্তিক।’
উল্লেখ্য, ২০১১ সালের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত তারা ৩ লাখ ১ হাজার ৭৮১ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে বলে দাবি করেছেন তারা। সিরিয়ান অবজারভেটরি বলছে, ওই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৪ লাখ ৩০ হাজারের কাছাকাছি হবে। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীতমুখী।
এই পরিস্থিতিতে কয়েক দফার ব্যর্থতার পর গত ১০ সেপ্টেম্বর গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় কয়েক বছর ধরে চলে আসা সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ট মিত্র রাশিয়া এবং বিদ্রোহীদের পক্ষে যুক্তরাষ্ট্র একমত হয়। দীর্ঘ আলোচনার পর জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অস্ত্রবিরতি চুক্তির ঘোষণা দেন।
সূত্র:বিবিসি
/ইউআর/