হারিকেন ম্যাথিউ-এর বুক চিড়ে উড়ে গেলো বিমান (ভিডিও)

হারিকেন ম্যাথিউ-এর আলোকচিত্র ধারণ করেছে মার্কিন বৈজ্ঞানিক সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর একটি বিমান। সে সময় যেন ম্যাথিউয়ের বুক চিড়ে উড়ে গেছে বিমানটি। আর বিমান থেকে ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করাও হয়েছে।

ক্যারিবীয় অঞ্চল বিধ্বস্ত করে হারিকেন ম্যাথিউ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। বুধবার হাইতির ওপর দিয়ে বয়ে যায় ক্যাটাগরি চারের আওতাভুক্ত (ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৯-২৫১ কিলোমিটার) হারিকেন ম্যাথিউ। এতে নিহত মানুষের সংখ্যা ৯শ ছুঁয়েছে। এ সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও উত্তর ক্যারোলিনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফ্লোরিডায় ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এদিকে, বিদ্যুৎ সংযোগ হারিয়ে প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ হারিয়ে ফ্লোরিডা, জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনায় প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।

এর আগে ফ্লোরিডার অন্তত ১৫ লাখ মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে।

ভিডিও:

সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/