ক্ষুদে শহর ডিক্সভিল নচ-এর ভোটার মাত্র নয়জন। এর মধ্যে দুইজন নারী, সাতজন পুরুষ। সেখানে হিলারি ক্লিনটন পেয়েছেন চার ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুই ভোট। লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন এক ভোট।
এছাড়া গতবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন। ব্যালটের ওপর তার নাম লিখে জমা দেওয়া হয়েছে। তবে এবারের নির্বাচনে তিনি প্রার্থী না হওয়ায় এ ভোটটি বাতিল বলে গণ্য হবে।
হার্ট’স লোকেশন-এ হিলারি ক্লিনটন পেয়েছেন ১৭ ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৪ ভোট। গ্যারি জনসন পেয়েছেন তিন ভোট। এছাড়া বার্নি স্যান্ডার্স এবং ওহাইও’র গভর্নর জন কাসিস পেয়েছেন একটি করে ভোট।
মিলসফিল্ডে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট। হিলারি ক্লিনটন পেয়েছেন চার ভোট। এছাড়া বার্নি স্যান্ডার্সকে ভোট দিয়েছেন একজন।
উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব টাউনে মোট ভোটার সংখ্যা ১০০র নিচে সেসব কেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণের সুযোগ আছে। যে কোনও নির্বাচনেই এখানে ভোটগ্রহণ হয় মধ্যরাতে। কারণ, এখানকার ভোটাররা সবাই অবকাশকেন্দ্রে কাজ করেন। তাদের ভোট প্রদানের জন্য মধ্যরাতই ভালো সময়।
মার্কিন নির্বাচনের রীতি অনুযাযী, আলাদা আলাদা অঙ্গরাজ্যে আলাদা আলাদাভাবে ভোট গ্রহণের রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ীই নিউ হ্যাম্পশায়ারের এ তিন কেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ হয়।
সূত্র: ইউএসএ টুডে।
/এমপি/বিএ/