বিবৃতিতে দাবি করা হয়, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে তিনি আইএস-এর যোদ্ধা। হামলাকারীর নাম আবু আবদাল্লাহ আল-মাসরি বলে উল্লেখ করেছে সংগঠনটি। এর আগে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি ২২ বছর বয়সী ওই হামলাকারীর নাম শাফিক মাহমুদ মোহামেদ মোস্তফা বলে ঘোষণা দিয়েছিলেন।
রবিবার কপটিক গির্জায় ওই বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সোমবার সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়। বলা হয়, হামলাকারী মোস্তফা একটি সন্ত্রাসী দলের সদস্য। এক চিকিৎসক ওই দলটি পরিচালনা করে থাকে। আর এতে অর্থায়ন করেন কাতারে নির্বাসিত মুসলিম ব্রাদারহুড নেতারা। অবশ্য ব্রাদারহুডের পক্ষ থেকে ওই হামলার নিন্দা জানানো হয়েছিল।
/এফইউ/