১৯৪৫ সালের পর থেকে বর্তমানে বিশ্ব সবচেয়ে বড় মানবিক সঙ্কটে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান স্টিফেন ও’ব্রায়ান বলেছেন, ইয়েমেন, নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সোমালিয়ায় অনাহারের রয়েছে ২ কোটিরও বেশি মানুষ।
ইউনিসেফ সতর্ক করে দিয়েছে চলতি বছর অনাহারে মারা যেতে পারে ১৪ লাখ শিশু। এই সঙ্কট মোকাবেলায় ৪৪০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন ও’ব্রায়ান।
শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে তিনি বলেন, ‘আমরা ইতিহাসের অত্যন্ত সঙ্কটময় সময়ে দাঁড়িযে আছি। বছরের শুরুতেই আমরা মানবিক সঙ্কটের মাছে পড়েছি। জাতিসংঘের জন্মলগ্ন থেকে এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, বর্তমানে চার দেশের ২ কোটিরও বেশি মানুষ অনাহার ও দুর্ভিক্ষে রয়েছে। এখনই পদক্ষেপ না নিলে তাদের কেউ অনাহারে মারা যাবে, কেউ মারা যাবে অসুখে।
গত মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেজও একইরকম কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, জাতিসংঘ ২০১৭ সালে মাত্র ৯০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। অথচ অনেকেরই এই সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসার কথা ছিল।
সূত্র: বিবিসি
এমএইচ