রাশিয়ায় থাকা মার্কিনিদের জন্য ভ্রমণ সতকর্তা জারি

 

nonameরাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে কারণ দেখিয়ে দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হয়। বলা হয়, মার্কিন নাগরিকদের বিস্ফোরণের এলাকাগুলো এড়িয়ে চলা উচিত।

উল্লেখ্য, সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে হামলা হয়। ওই হামলায় এখন পর্যন্ত ১০ নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

এ ঘটনার পর নিজস্ব নাগরিকদের জন্য সতর্কতা জারি করে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করুন; স্থানীয় ইভেন্টগুলোসহ আশেপাশে কী হচ্ছে সে ব্যাপারে সজাগ থাকুন; এবং সর্বশেষ তথ্য জানতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দিকে খেয়াল রাখুন। উচ্চ পর্যায়ের সতকর্তা অবলম্বন করুন এবং ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে যথাযথ ব্যবস্থা নিন।

/এফইউ/বিএ/