তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দুর্যোগ পূর্বকালীন সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে গত ১২ বছরের মধ্যে এতো ভয়াবহ হরিকেন আঘাত করেনি।’
দেশটির জাতীয় হারিকেন সেন্টার থেকে জানানো হয়েছে, হারিকেন ‘হার্ভে’র প্রভাবে হাউসটন নদী ও এর আশপাশের এলাকায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে দুর্যোগ পূর্বকালীন সহায়তা চেয়ে অ্যাবট জানিয়েছেন, হারিকেনে আঘাতে টেক্সাসে বিলিয়ন ডলারের সম্পত্তি নষ্ট হতে পারে। এমনকি অনেক জীবনহানীও ঘটতে পারে।
এদিকে, হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে টেক্সাস পরিদর্শনে যেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি ওয়ার্ল্ড