নিজের পদত্যাগের গুঞ্জনকেও উড়িয়ে দেন রেক্স টিলারসন। তিন বলেন, আমি এমন কিছুর কথা ভাবছি না। আমরা টিম ওয়ার্ক চালিয়ে যাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্বের ব্যাপারে আমি অঙ্গীকারাবদ্ধ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি স্মার্ট। তিনি এই দেশকে ভালোবাসেন। তার স্লোগানই হচ্ছে আমেরিকা ফার্স্ট।’
এর আগে সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেন, ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় দর-কষাকষি করা আসলে সময় নষ্ট করা মাত্র। আমাদের যা করার তা-ই করা হবে।’
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি ক্ষুদে রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে তিনি সময় নষ্ট করছেন।’