যুক্তরাষ্ট্রে সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়রে এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এই সাইবার হামলায় দেড়শটি দেশের প্রায় তিন লাখ কম্পিউটার আক্রান্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেডএক্স-র কম্পিউটার নেটওয়ার্ক। যুক্তরাজ্যের হাসপাতালের নেটওয়ার্কও বেশ ক্ষতিগ্রস্ত হয়
উত্তর কোরিয়া জানায়, মার্কিন এই অভিযোগ খুবই গুরুতর এবং কোনোভাবেই এসব সহ্য করতে না তারা।