আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ২ শতাধিক হতাহতের শঙ্কা

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই শতাধিক হতাহতের শঙ্কা প্রকাশে করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

676849-crash

স্থানীয় টেলিভিশন চ্যানেল জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বিবিসি জানায়, বুধবার সকালে দেশটির বুফারিক সামরিক বিমানবন্দরে ইলুশিন টু নামের এই বিমানটি বিধ্বস্ত হয়। ভিডিও ফুটেজে দেখা যায় অনেক ধোঁয়ার উড়ছে। রাজধানী আলজির কাছেই ওই বিমানবন্দর।

চার বছর আগে এক সামরিক বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হয়েছিলেন।