সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়িতে বিস্ফোরক পাঠানোর ঘটনা নিয়ে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বুধবার রাতে উইসকনসিনে এক র্যালিতে তিনি বলেন, রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের প্রতিপক্ষর বিরুদ্ধে এমন আচরণ করা ঠিক না।
তবে বিস্ফোরক পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট নির্দিষ্ট করে ওবামা বা হিলারি কারও নাম উল্লেখ করেননি।
দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, মিডিয়ার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষদের ঐতিহাসিক খলনায়ক ভাবা ঠিখ নয়। কিন্তু তারপরও তাদেরকে তেমনভাবেই তুলনা করা হয়।
মার্কিন সিক্রেট সার্ভিস জানায় তারা ওয়েস্টচেস্টারে ক্লিনটনের বাড়িতে পাঠানো একটি প্যাকেজ থেকে বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে সেটি উদ্ধার করা হয়। আর বুধবার সকালে ওয়াশিংটনে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো আরেকটি বিস্ফোরক দ্রব্যের সন্ধান পান তারা। এক বিবৃতিতে তারা জানায়, তারা প্রাত্যাহিক পার্সেল অনুসন্ধান করছিলেন। সেসময় বিস্ফোরক সদৃশ ওই বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানেই সেগুলো প্রতিহত করা হয়েছে। হিলারি বা ওবামা কাউকেই প্যাকেজগুলো পাঠানো হয়নি।