ইয়েমেনে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনায় সমর্থন জানিয়েছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ইয়েমেনে রাজনৈতিক সমাধানে সহায়তায় প্রস্তুত তেহরান।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পরে সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সুইডেনে শান্তি আলোচনাকে স্বাগত জানায় ইরান। আমরা এমন আন্তর্জাতিক বৈঠকের মাধ্যমে ইয়েমেন সংকট সমাধানে প্রস্তুত।
আগামী বুধবার এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।