যুক্তরাষ্ট্রে ৫ দিন পর কয়লাখনি থেকে উদ্ধার ৩

যুক্তরাষ্ট্রের একটি পরিত্যক্ত কয়লা খনি থেকে পাঁচ দিন পর উদ্ধার করা হলো তিন মার্কিনিকে। বুধবার রাতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জান যায়।

_104774697_capsadf332432ture

শনিবার ওয়েস্ট ভার্জিনিয়ার একটি পরিত্যক্ত কয়লা খনিতে চারজন নিখোঁজ হয়ে যান। দুইদিন পর একজন অন্ধকার গলিপথ দিয়ে বের হয়ে আসতে সক্ষম হলেও আটকা পড়ে থাকেন বাকি তিনজন। বুধবার রাতে বাকিদের উত্থার করা হয়।

আটকা পড়াদের বয়স ২১ থেকে ৪৩ এর মধ্যে। ধারণা করা হচ্ছে তামার তার খুঁজতে গিয়ে খনিতে পথ হারিয়ে ফেলেন তারা।  উদ্ধারকৃত ২৫ বছর বয়সী নারী কায়লার বাবা র‌্যান্ডি উইলিয়ামস বলেন, এই তারের অনেক দাম। বছর দুয়েক আগে এটি পাউন্ডপ্রতি ৪ ডলারে বিক্রি হতো। খনিতে সময় দিলে দিনে ১ হাজার ডলার পর্যন্ত আয় সম্ভব।

সোমবার নিজ থেকে বের হয়ে আসা ওই ব্যক্তির কিভাবে আসলো সেটা নিয়ে কর্তৃপক্ষ এখনও কিছু জানে না। বুধবার উদ্ধার হওয়ার মধ্যে আরও রয়েছে তিন সন্তানের জননী এরিকা ট্রেডওয়ে। আরেকজনের নাম বেভারলি। তার বয়স ২১।

উদ্ধারকৃতরা সবাই শঙ্কামুক্ত আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।