মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ চাইলেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্যও অর্থ বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ৮ মিনিটের ভাষণে তিনি দাবি করেন,  যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া মাদক হেরোইনের ৯০ শতাংশই মেক্সিকো থেকে আসে। শাটডাউনের পর প্রথমবারের মতো দেওয়া এই ভাষণে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার অচলাবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেস দেয়াল নির্মাণে তহবিল বরাদ্দ দিতে না চাইলেও এ ইস্যুতে এখনও পর্যন্ত অনড় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কেননা তিনি মনে করেন, এ দেয়াল নির্মাণের মাধ্যমে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হবে। একইসঙ্গে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারেরও রাশ টেনে ধরা সম্ভব হবে। তবে ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা মনে করেন বিশাল সীমান্তজুড়ে এই দেয়াল নির্মাণ খুবই ব্যয়বহুল এবং একইসঙ্গে এটি একটি অনৈতিক পদক্ষেপ।

মেক্সিকো সীমান্তের পরিস্থিতিকে ‘মানবিক সংকট, হৃদয় ও আত্মার সংকট’ হিসেবেও অভিহিত করেন তিনি। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া মাদক হেরোইনের ৯০ শতাংশই মেক্সিকো থেকে আসে বলেও জানান। নগণের উদ্দেশে তিনি এই প্রাচীরের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, মেক্সিকো সীমান্তে নিরাপত্তা ও মানবিক সংকট বেড়ে চলায় এই পদক্ষেপ কার্যকর করা জরুরি হয়ে উঠেছে৷ তাঁর মতে, বেআইনি অনুপ্রবেশকারী ও মাদকপাচারকারীদের কারণে অ্যামেরিকার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে৷ তিনি প্রশ্ন তোলেন, ‘আর কত মার্কিন রক্ত বওয়ার পর কংগ্রেস তার কাজ করবে?'। এই প্রকল্পে ৫৭০ কোটি ডলার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার প্রেসিডেন্ট বলেন, ডেমোক্রেটদের কারণেই কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা এখনো চলছে। আর ডেমোক্রেটদের অভিযোগ মার্কিনিদের জিম্মি করে রেখেছেন ট্রাম্প।  

সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার ট্রাম্পকে এই শাটডাউন রিসনের আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ভয়ভীতির পথ বেছে নিয়েছেন, ঐক্যর নয়।’ তিনি বলেন, আমেরিকার প্রতীক হওয়া উচিত ‘স্ট্যাচু অব লিবার্টি, ৩০ ফিট দেয়াল না’