বিশ্বজুড়ে ধীর গতির মুখে ফেসবুক ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা ধীর গতির মুখে পড়েছেন। ফেসবুকের মালিকানাধীন অন্য দুটি অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই অভিজ্ঞতা পাচ্ছেন। বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চেক রিপাবলিক এবং পোলান্ড থেকে ব্যবহারকারীদের এই অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষ এখনও কোনও ব্যাখ্য দেয়নি।noname

গত মাসে একবার একই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ব্যবহারকারীরা। ওই সময়ে প্রায় ২৪ ঘণ্টা পর ফেসবুক কর্তৃপক্ষ জানায় সার্ভার কনফিগারেশন পরিবর্তনের কারণে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হয়েছেন। ব্যবহারকারীদের কাছে ওই সময় দুঃখ প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ।

রবিবার ভোর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে ফেসবুকের ধীর গতির মুখে পড়েন ব্যবহারকারীরা। ধীর গতির কারণে নিউজফিড লোড না হওয়াসহ হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারছেন না ব্যবহারকারীরা।

এছাড়া ব্রিটেন, প্যারিস, বার্লিন, ইতালি ও গ্রীসের ব্যবহারকারীরা ইন্সট্রাগ্রামের গতিও ধীর পাচ্ছেন।