ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম আইএসএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, কারিগরি জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।