সান বারনারডিনোতে জরুরি অবস্থা জারি

 

State of Emergency declaredযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বারনারডিনোতে বন্দুবকধারীদের গুলিতে ১৪ জনের প্রাণহানির পর শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর জেরি ব্রাউন। ২ ডিসেম্বর গুলি ছুড়ে ১৪ জনকে হত্যা করার পর এ ব্যবস্থা নেওয়া হলো।
কর্তৃপক্ষ বলছে,  আতঙ্ক থেকে নয়,  হামলার স্বাভাবিক নিয়মেই এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি খবরটি নিশ্চিত করেছে।সান বার্নার্দিনোর এক সেবাকেন্দ্রে ২ ডিসেম্বর নির্বিচারে গুলি ছুড়ে ১৪ জনকে হত্যা করা হয়।
সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাশফিন মালিক পুলিশের গুলিতে নিহত হন। তাঁরা সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে। হামলায় আহত হয়েছেন ২৬ জন।
উল্লেখ্য, সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুকের এক বন্ধুকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এনরিক মারকুয়েজ (২৪) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি,  রিজওয়ানের বন্ধু এনরিক মারকুয়েজ ২০১১ ও ২০১২ সালে রিজওয়ানের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনা করেছিলেন।  রিজওয়ান ও তাঁর স্ত্রী তাশফিন হামলায় যে দুটি অবৈধ বন্দুক ব্যবহার করেছিলেন, সেগুলোও তার বলে অভিযোগ আনা হয়েছে।

/বিএ/