১৯০৩ সালের ১৩ মার্চ জন্ম নেওয়া জাপানি নাগরিক কোইদেকে গত বছরের আগস্টে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেসময় ধুমপান ও মদ্যপান না করা, মাত্রাতিরিক্ত কিছু না করা ও আনন্দের সঙ্গে বসবাস করাকে নিজের দীর্ঘ আয়ুর গোপন রহস্য হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।
এদিকে কোইদের মুত্যুর পর গিনেস রেকর্ডে তার উত্তরাধিকারী কে হচ্ছেন সে ব্যাপারে জানানো হয়নি।
গিনেস রেকর্ড অনুযায়ী নারী-পুরুষ নির্বিশেষে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি সুসান্না মুশাত জোনস। মার্কিন এ নারীর বয়স ১১৬ বছর।গত বছর ১১৭ বছর বয়সী জাপানি নাগরিক মিসাও ওকাওয়ার মৃত্যুর পর তাকে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। সূত্র:বিবিসি
/এফইউ/