তেল আবিবে পাঁচটি ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবারের (৭ অক্টোবর) এই হামলায় দুইজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গাজার খান ইউনিস এই হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার তরফ থেকে জানানো হয়, ত্রিশোর্ধ দুই নারী হামলায় ‘সামান্য আহত’ হয়েছেন।
তারা আরও জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা শারীরিকভাবে সুস্থ আছেন।