দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২০ জুলাই (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’; মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত; ককরোচ পার্টির পদযাত্রায় পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ; ইরান কি ট্রাম্পের ফাঁদে পা দিয়েছে; ভারতে অনুমোদন পেলো ডেঙ্গুর প্রথম টিকা; সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা হুথি বিদ্রোহীদের- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

লন্ডনে ‘দ্য ওডিসি’ সিনেমার প্রিমিয়ারে ডিয়রের নীল গাউন পরে হাজির হয়েছিলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। আলোকচিত্রীদের অনুরোধে হাসিমুখে পোজ দেওয়ার সময় পরম মমতায় নিজের পেট জড়িয়ে ধরেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছিলেন হ্যাথাওয়ে। এর আগে গত এপ্রিলে ৪৫ বছর বয়সী আরেক জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যানও তার মা হতে যাওয়ার খবরটি ঘোষণা দিয়েছিলেন।

 

মধ্যপ্রাচ্যে ইরানের ছোড়া একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত এবং আরও এক সেনা আহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

ভারতীয় পার্লামেন্টের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও হাজার হাজার সমর্থক নিয়ে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

 

অল্প কিছু দিনের একটি ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শত্রুতা ফের শুরু হওয়ায় ওমান ও ইরানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি আবার আলোচনায় এসেছে। ওমান উপকূল ঘেঁষে একটি দক্ষিণ করিডোর খুলে দিয়ে ওয়াশিংটন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এমন অভিযোগ তুলে উপসাগরীয় দেশগুলো থেকে গ্যাস ও তেল পরিবহনে ব্যবহৃত বাণিজ্যিক জাহাজগুলোর ওপর পুনরায় হামলা শুরু করেছে তেহরান। জবাবে মার্কিন সামরিক বাহিনীও ইরানের উপকূলীয় অবকাঠামো, ক্ষেপণাস্ত্রের ঘাঁটি এবং রেভল্যুশনারি গার্ডসের নৌযানে পাল্টা হামলা চালিয়েছে।

 

ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে নিজেদের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেডার তৈরি এই টিকার নাম ‘কিউডেঙ্গা’ (টিএকে-০০৩)।

 

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর নৌঅবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে নতুন এক ফ্রন্ট উন্মোচন করার পাশাপাশি পারস্য উপসাগরের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। সোমবার (২০ জুলাই) এই ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। এর ফলে পারস্য উপসাগরের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।