দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ আগস্ট (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

দরপতন পেরিয়ে আবার বাড়লো তেলের দাম; গাজা চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে: নেতানিয়াহু; ইরান কী যুদ্ধের বিস্তার চায়, জানালেন পেজেশকিয়ান; ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার; ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ; ইরানে কি কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান; ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার কারণে তাৎক্ষণিক কোনও কূটনৈতিক সমাধানের আশা ফিকে হয়ে আসায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে গত সপ্তাহে হওয়া বোর্ড অব পিসের চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

 

ইরান নিজ দেশের সীমানা রক্ষা করবে, তবে যুদ্ধ বিস্তার করতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবির বরাতে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকার ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পর ১৫৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।

 

ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা যুদ্ধে নিজেদের অধিকাংশ দূরপাল্লার সুনির্দিষ্ট নিশানায় আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুত ব্যবহার করে শেষ করে ফেলেছে মার্কিন সেনাবাহিনী। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।

 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধকালীন নেতৃত্ব বাহ্যিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান দেখালেও পর্দার আড়ালে কৌশল নিয়ন্ত্রণের এক বড় ধরনের অভ্যন্তরীণ লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগ করতে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঠিক কতখানি ব্যবহার করবে, তা নিয়েই মূলত এই দ্বন্দ্ব তৈরি হয়েছে।

 

ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটির বিরুদ্ধে চলমান যুদ্ধে সুবিধা করতে নতুন ও সৃজনশীল উপায়ের খোঁজে নিজেদের বিশ্লেষকদের দ্বারস্থ হয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সেনা বিশ্লেষকদের কাছে একটি ইমেইল পাঠিয়ে এ বিষয়ে নতুন বুদ্ধি চেয়েছেন।