আলেপ্পোয় শিশু ও ত্রাণকর্মীসহ নিহত ৩৫

সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের হামলায় ৮ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। অন্যদিকে, আলেপ্পোর ২৫ কিলোমিটার পশ্চিমে আতারেব শহরে ত্রাণকর্মীদের ওপর বিমান এবং রকেট হামলা হয়েছে। এতে ৫ ত্রাণকর্মী নিহত হন। মঙ্গলবার এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

আরও পড়ুন: ভয় পেয়েছেন প্রেসিডেন্ট সিসি, আরেক বসন্তের দ্বারপ্রান্তে মিসর!

সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ।

সরকারি এবং বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা নিয়ে বিভক্ত শহর আলেপ্পো। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, সেখানে বিদ্রোহীদের বোমা হামলায় নিহত হয়েছে ১৯ জন এবং সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ১১ জন।

আরও পড়ুন: সিনেমা দেখতে গিয়েও শুনতে হবে মোদির ‘গুণ-কীর্তন’!

এদিকে, ত্রাণকর্মীরা সিরিয়া নাকি রাশিয়ার বোমা হামলার শিকার হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। সিরিয়া সরকার এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। আবাসিক এলাকাগুলোতে হামলার জন্য উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

আরও পড়ুন: আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন রকেট ব্যবস্থা ব্যবহার করবে তুরস্ক

আলেপ্পোয় লড়াই বাড়তে থাকায় ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আংশিক যুদ্ধবিরতি ভেস্তে গেছে। ভেঙে পড়েছে জাতিসংঘ-পরিচালিত শান্তি আলোচনাও। জাতিসংঘের হিসেবে সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। ঘরছাড়া হয়েছেন এক কোটিরও বেশি নাগরিক। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/