ট্রাম্পের ওপর চড়াও হলেন প্রিয়াঙ্কা চোপড়া


আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী অবস্থানের বিরুদ্ধে এবার চড়াও হলেন বলিউড তারকা এবং আমেরিকান টিভি সিরিজ কোয়ানটিকোর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করার পক্ষে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করেছেন তিনি।
আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ

প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সঙ্গীতশিল্পী নিকি মিনাজ ও প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি টাইম ম্যাগাজিনের এবারের ১শ প্রভাবশালীর তালিকায় ঠাঁই পায় প্রিয়াঙ্কার নামও।

মঙ্গলবার টাইম ম্যাগাজিনের ১শ প্রভাবশালীর তালিকায় থাকা ব্যক্তিদের সম্মানিত করতে আয়োজিত টাইম ওয়ান হান্ড্রেড গালায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি মনে করি যে, কারও ওপরই আপনি নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারেন না। সব মানুষকে একই ছকে ফেলে বিবেচনা করাটা আদিম ধারার চিন্তা।’
আরও পড়ুন: হামলার কবলে আইএসের নগদ টাকার ভাণ্ডার, ৮০০ মিলিয়ন ডলার ধ্বংস 

উল্লেখ্য, মার্কিন টিভি সিরিজ কোয়ানটিকো নির্মিত হয়েছে সন্ত্রাসবিরোধী লড়াইকে উপজীব্য করে। সিরিজটিতে এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিশের ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কাকে। পাশাপাশি প্রথমবারের মতো হলিউডের ছবিতেও অভিনয় করছেন এ বলিউড তারকা।

noname

টাইম ওয়ান হান্ড্রেড গালায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘সন্ত্রাসবাদবিরোধী লড়াই এতো বেশি জটিল হয়ে পড়েছে যে আর একে আড়াল করা যাবে না।’

আরও পড়ুন: সিনেমা দেখতে গিয়েও শুনতে হবে মোদির ‘গুণ-কীর্তন’!
উল্লেখ্য, প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের মুসলমান জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে তোলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ট্রাম্প। একের পর এক বর্ণবাদী-নারী-মুসলমান-মেক্সিকোবিরোধী এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করতে থাকেন তিনি। ক্যালিফোর্নিয়ায় হামলার পর মুসলমানদের প্রতি তার বিদ্বেষপূর্ণ মন্তব্য বেড়ে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/