টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোহোসা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তিন দশকেরও বেশি সময় পর প্রথম ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন জিনা হিনোহোসা। বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে তিনি ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে তিনি টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর হওয়ার পাশাপাশি দেশটির সবচেয়ে বড় রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের শাসন ফিরিয়ে আনলেন।

অস্টিনে বিজয়ী ভাষণে ৫২ বছর বয়সী হিনোহোসা সমর্থকদের উদ্দেশে বলেন, তারা আমাকে নিয়ে সংশয় প্রকাশ করেছে বলে আমি কিছু মনে করিনি, আমার খারাপ লেগেছিল কারণ তারা আমাদের নিয়ে সংশয় প্রকাশ করেছিল। টেক্সাস, তোমাদের ওপর আমার বিশ্বাস কখনোই টলেনি।

৯০-এর দশকে অ্যান রিচার্ডসের পর তিনিই টেক্সাসের প্রথম ডেমোক্র্যাট গভর্নর।

নির্বাচনি লড়াইয়ে বিলিয়নেয়ার ইলন মাস্ক ও ১৮ কোটি ডলার খরচ করা চতুর্থ মেয়াদের প্রার্থী অ্যাবটকে হারিয়ে চমক দেখান হিনোহোসা। তিনি এআই ডেটা সেন্টার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছান। বিজয়ী ভাষণে তিনি সরকারি স্কুলে সহায়তার ওপর জোর দিয়ে বলেন, টেক্সাস কারও কাছে মাথা নত করবে না।

পরাজয় স্বীকার করে সমর্থকদের উদ্দেশে অ্যাবট বলেন, এই রাজ্যকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।

তিনি হিনোহোসাকে ফোন করে ক্ষমতা হস্তান্তরে সহায়তার প্রতিশ্রুতি দেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো অ্যাবটকে ‘নামমাত্র রিপাবলিকান’ বলে অভিযুক্ত করেন।

টেক্সাসে ডেমোক্র্যাটদের এই জয়ে জেমস ট্যালারিকো সিনেট আসন দখল করেছেন। দীর্ঘ তিন দশক পর এই জয় টেক্সাসের রাজনীতি ও ডেমোক্র্যাট শিবিরের জন্য এক বিরাট মোড় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এপি