পার্টি সম্মেলনের নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ায় বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠান নিষিদ্ধ

nonameরাজধানী পিয়ংইয়ং এ দেশটিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সপ্তম সম্মেলন ও পার্টির নেতা কিম জং-উনের জন্মদিনের প্রস্তুতি উপলক্ষে উত্তর কোরিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ে ও শেষকৃত্যসহ সব ধরনের উৎসব ও উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।

গত ৩৬ বছরের মধ্যে এটাই দলটির প্রথম সম্মেলন। ওয়ার্কার্স পার্টির সর্বশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ১৯৮০ সালে। ওই সময় জন্মই হয়নি দেশটির প্রেসিডেন্ট কিমের। বর্তমানে তার বয়স ৩৩ বছর বলে মনে করা হয়। সর্বশেষ সম্মেলন কিমের দাদা কিম সুংয়ের আমলে অনুষ্ঠিত হয়েছিল। কিমের বাবা কিম জং-ইল কোনও পার্টি সম্মেলন আয়োজন করেননি। ২০১১ সালের ডিসেম্বরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মে দিবসে বৃষ্টি ঠেকাতে মিলিয়ন ডলার খরচ করলো রাশিয়া

দেশটির ইউনিফিকেশন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এবারের সম্মেলনে কোনও রকম বিঘ্ন প্রত্যাশিত নয় বলেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতির অংশ হিসেবে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই দেশের অন্য শহরগুলো থেকে রাজধানীতে মানুষের প্রবেশে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।  

উত্তর কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, কোনও প্রকার ঝামেলা ছাড়া পার্টি কংগ্রেস আয়োজন নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যবসায়িক ও পারিবারিক কারণে যারা দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন তাদের সবাইকে নিজ নিজ বাসভবনে ফিরে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

এ ছাড়াও জনপরিসর, হোটেল, মোটেল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন ইত্যাদি স্থানে কড়া নজরদারি ও তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। নগরের উদ্যান ও সাবওয়েগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা প্রহরা।

পার্টি কংগ্রেসের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নিরাপত্তা বিভাগ ও জননিরাপত্তা মন্ত্রণালয় একযোগে কাজ করছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/ইউআর/এএ/