২৩ মে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকার মারাউই নগর দখল করে আইএস জঙ্গিরা। জঙ্গিরা দখল ধরে রাখতে বোমারোধক সুড়ঙ্গ, ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও মানব ঢাল ব্যবহার করছে। ফিলিপাইনের সেনারা শহরটি আইএসের দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে। সর্বশেষ ১৩ মেরিন সেনা নিহত হওয়ার ফলে এ পর্যন্ত অভিযানে ৫৮ সরকারি সেনা নিহত হয়েছেন।
সরকার জানিয়েছে, অভিযানে বিভিন্ন সংঘর্ষে অন্তত ১৩৮ জঙ্গি ও ২০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিপাইনে চলমান আইএসবিরোধী অভিযানে অংশ নিচ্ছে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা। তবে মার্কিন সেনারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে, স্পেশাল ফোর্সের সদস্যরা তাদের কারিগরি সহযোগিতা দিচ্ছে। সূত্র: বিবিসি, রয়টার্স।
/এএ/