কিরগিজস্তানে নারী দিবসের মিছিলে পুরুষদের হামলা

কিরগিজস্তানে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের একটি মিছিলে হামলা চালিয়েছে পুরুষেরা। মুখোশ পরে তারা হামলা চালিয়ে নারীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন নারীকে আটক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

7cbe322e1dbe4bf7a1c8d5515a021ea8_18

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিনিধি জানান, রাজধানীতে পুলিশের গাড়িতে অনেক নারীকে আটক করে রাখা হয়। এখানে কয়েকটি নারী গোষ্ঠী লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি মিছিল বের করছিল।

এই নারীদের আটক করা হয় মুখোশ পর একদল পুরুষ হামলা চালানোর পর। হামলাকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং খেলনা বন্দুক দিয়ে ফেলুন ফুটো করে নারীদের লক্ষ্য করে ডিম ছোড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা আরলান আতানতায়েব জানান, নারী বিক্ষোভকারীদের সুরক্ষার জন্যই তাদেরআটক করা হয়েছে। কারণ পুলিশকে এই মিছিল সম্পর্কে অবহিত করা হয়নি। তিনি বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে মুখোশ পরা পুরুষের সংঘর্ষ হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের জন্য আমরা নারীদের আটক করেছি।

তিনি জানান, পুলিশকে বাধা দেওয়া বিক্ষোভকারীদের কয়েকজনকে জরিমানা গুনতে হতে পারে।

এএফপি’র খবরে বলা হয়েছে, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে পুলিশ তিন পুরুষকেও আটক করেছে।

সাংবাদিক নুরজামাল জানান, এক হামলাকারী ঘটনার ভিডিও ধারণ ঠেকাতে তার ফোন ভেঙে দিয়েছে। স্থানীয় পুলিশ স্টেশনে অন্তত ৭০ জনকে আটক রাখা হয়েছে।

নগর কর্তৃপক্ষের অনুরোধে দেশটির একটি আদালত ১ জুলাই পর্যন্ত রাজধানীতে মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু পরে কর্তৃপক্ষ এই অনুরোধ প্রত্যাহার করে নেয় এবং আদালতও নিষেধাজ্ঞা তুলে নেয়।

পুলিশ কর্মকর্তা আতানতায়েব জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে করোনা ভাইরাসের বিস্তারের আশঙ্কায় মিছিল নিষিদ্ধ করা প্রয়োজন বলে নগর কর্তৃপক্ষ তাকে বলেছিল।

বিশ্বের সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ও লক্ষাধিক আক্রান্ত হলেও কিরগিজস্তানে এখনও এই ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। এর আগে গত বছর ৮ মার্চ নারীদের মিছিলের কারণে রক্ষণশীলরা ক্ষুব্ধ হয়েছিল।