বিক্ষোভকারীদের দখলে লঙ্কান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন (ফটো স্টোরি)

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগে সম্মতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। এর আগে বিক্ষোভকারীরা তার সরকারি বাড়িতে ঢুকে পড়ে আর প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময়ে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী কেউই বাড়িতে ছিলেন না।

বার্তা সংস্থা এপি'র ছবিতে ফটো স্টোরি-

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে প্রবেশের একদিন পর রবিবার বিক্ষোভকারীরা স্লোগান দেন ও কার্ড খেলেন। শনিবার পদত্যাগে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

 

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের সোফায় বিশ্রাম নিচ্ছে

 

প্রেসিডেন্ট গোটাবায়ার বাসভবন দখলের একদিন পর বিক্ষোভকারী ভবনটি ঘুরে দেখছে এবং ছবি তুলছে। শনিবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন

 

লঙ্কান প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘুরে দেখছেন বিক্ষোভকারীরা

 

প্রেসিডেন্ট ভবনের সুইমিংপুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা। পাশে দাঁড়িয়ে দেখছেন অনেকে

 

প্রেসিডেন্ট ভবনের সুইমিংপুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা। দেখছেন অনেকে

 

প্রেসিডেন্ট ভবন দখলের একদিন পর বিক্ষোভের প্রাণকেন্দ্র ঘুরে দেখছেন বিক্ষোভকারীরা

 

প্রেসিডেন্ট ভবন ঘুরে দেখছেন বিক্ষোভকারীরা

 

ভবন দখলের একদিন পরও সেখানে রয়েছেন অনেক বিক্ষোভকারী

 

প্রধানমন্ত্রীর লিভিং হলের সোফায় বিশ্রাম নিচ্ছেন এক বিক্ষোভকারী

 

প্রধানমন্ত্রীর জ্বালিয়ে দেওয়া ব্যক্তিগত বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন কয়েকজন লঙ্কান পুলিশ কর্মকর্তা

 

প্রধানমন্ত্রীর জ্বালিয়ে দেওয়া বাসভবনের সামনে পাহারায় কয়েকজন সরকারি সেনা

 

প্রেসিডেন্টের বাসভবনের প্রবেশ পথ থেকে দূরে সরে অবস্থান নিয়েছেন পুলিশ কর্মকর্তারা

 

প্রেসিডেন্ট ভবনের ভেঙে ফেলা প্রবেশ পথ দিয়ে হাঁটছেন পুলিশ কর্মকর্তা ও কয়েকজন ব্যক্তি

 

বিক্ষোভস্থলে হেঁটে ও ঘুরে সময় কাটাচ্ছেন বিক্ষোভকারীরা

 

কলম্বোর বিক্ষোভস্থলে হেঁটে ও ঘুরে সময় কাটাচ্ছেন বিক্ষোভকারীরা

 

প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ার পর কলম্বোর বিক্ষোভস্থলে হেঁটে ও ঘুরে সময় কাটাচ্ছেন বিক্ষোভকারীরা

 

প্রধানমন্ত্রীর বাসভবনে ছবি তুলছেন মানুষ

 

রবিবারও বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে স্লোগান দিয়েছেন

 

প্রধানমন্ত্রীর বাসভবনে কার্ড খেলছেন ঢুকে পড়া বিক্ষোভকারীরা

 

প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজনের ভান করছেন বিক্ষোভকারীরা