ভারতের আসাম রাজ্যে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়ে এক বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকালে আসামের গুয়াহাটির উপকণ্ঠে অবস্থিত ডিগারুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মিজোরাম থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীবাহী ট্রেনটির লোকোমোটিভ এবং বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ, আহত যাত্রীর সঠিক সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি