বৈরুতের ফ্ল্যাটে সাবেক ইরাকি এমপির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯

লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে সাবেক ইরাকি এমপি আহমেদ আল-আলওয়ানির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ বিবেচনা করে তদন্তে নেমেছে লেবানন কর্তৃপক্ষ।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, সোমবার বৈরুতের তারিক আল-জাদিদা এলাকার একটি ফ্ল্যাটে আল-আলওয়ানির লাশ পাওয়া যায়। আদালতের বিচারক আহমেদ রামি আল-হাজের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ এক বিবৃতিতে আল-আলওয়ানির কার্যালয় এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ এবং ‘বিশ্বাসঘাতকতামূলক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এটি কেবল সমবেদনা বা নিন্দার মাধ্যমে এড়িয়ে যাওয়ার মতো কোনও ঘটনা নয়। এর পেছনে যারাই থাকুক না কেন, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক বিচার বিভাগীয় সূত্র জানায়, প্রাথমিক তথ্যমতে আল-আলওয়ানিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং এই সন্দেহে এক লেবাননি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গত সপ্তাহে বিমানবন্দর থেকে তাকে হোটেলে নিয়ে যাওয়া আরও দুই সিরীয় নাগরিককে খুঁজছে পুলিশ।

সুন্নি সম্প্রদায়ের রাজনীতিক আল-আলওয়ানি ইরাকের আনবার প্রদেশের সংসদ সদস্য ছিলেন। তৎকালীন শিয়া প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির সুন্নিবিরোধী নীতির বিরুদ্ধে ২০১২ ও ২০১৩ সালের বিক্ষোভে তিনি মূল ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০১৩ সালে আটক হওয়ার পর ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০২৫ সালের এপ্রিলে তিনি সাধারণ ক্ষমায় মুক্তি পান। লেবাননে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা আল-হুসাইনি জানান, চূড়ান্ত রিপোর্টের জন্য তারা লেবানন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।

সূত্র: আল-জাজিরা

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য ‘হুমকি’ মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বশেষ খবর
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান
প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন