চীনের জিয়েয়াং শহরে একটি সুইমিং পুলের পানিতে ডুবে চার বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে। অথচ, মেয়েটি যখন ডুবে মারা যাচ্ছিল তখন পাশেই দাঁড়ানো ছিলেন দুই প্রাপ্ত বয়স্ক নারী। এই দুই নারীর কেউই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসেনি। বেমালুম নিজের কাজে ব্যস্ত ছিলেন তারা।
দুঃখজনক ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ছোট্ট সুইমিং পুলের পানিতে উল্টে যাওয়া মেয়েটি পানিতে লাথি দিয়ে নিজেকে আগের অবস্থানে নিয়ে আসতে চাইছিল। এসময় এক নারীকে খাবার খেতে এবং দ্বিতীয় আরেকজন নারীকে অপর এক শিশুর পোশাক পাল্টাতে ব্যস্ত দেখা যায়। উভয় নারীই মেয়েটি যে মারা যাচ্ছে তা বুঝতে ব্যর্থ হন। পানিতে মুখ ডুবে থাকাতে ওই মেয়ের চিৎকার দুই নারীর কেউ-ই শুনতে পাননি।
আরেক শিশুর পোশাক পরিবর্তন করা কালো পোশাকের নারী সুইমিং পুলের কাছে গেলেও কী ঘটছে তা অনুধাবনে ব্যর্থ হন। তিনি সুইমিং পুলের পানিতে শিশুকে রেখে চলে যান।
খাবার খেতে থাকা নারীও সুইমিং পুলের দিকে ঘুরে থাকান, কিন্তু আবারও তিনি কিছু অনুধাবনে ব্যর্থ হন এবং হেঁটে চলে যান।
ভিডিওতে দেখা গেছে, সুইমিং পুলে নামা শিশুটি কিছু একটা বুঝতে পারলেও প্রাপ্ত বয়স্কদের নজরে আনতে ব্যর্থ হয়েছে। পরে জানা যায়, উল্টে যাওয়া শিশুটি মারা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সুইমিং পুলেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে পুলিশ ওই দুই নারীর পরিচয় সম্পর্কে কোনও মন্তব্য করেনি। এমনকি জানায়নি ওই দুই নারী সুইমিং পুলের কর্মী নাকি মৃত শিশুর আত্মীয় তাও নিশ্চিত করেনি। সূত্র: ৭ নিউজ