ভূমধ্যসাগরে অনুসন্ধান চালাবে তুরস্কের অত্যাধুনিক জাহাজ

ভূমধ্যসাগরে হাইড্রোকার্বন অনুসন্ধান চালাবে তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুলহামিদ হান। মঙ্গলবার দেশটির জ্বালানিমন্ত্রী ফাতিহ ডনমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফাতিহ ডনমেজ জানান, বন্দর শহর মেরসিন থেকে আব্দুলহামিদ হান নামের জাহাজটি যাত্রা করবে।

আব্দুলহামিদ হান জাহাজটির নামকরণ করা হয়েছে উসমানীয় খিলাফতের একজন সুলতানের নামে। ৭৮০ ফুট দীর্ঘ এই নৌযানটির প্রস্থ ১৩৭ ফুট।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ফাতিহ ডনমেজ বলেন, মারসিন থেকে ৯ আগস্ট এই নৌযানটিকে তার প্রথম মিশনে পাঠানো হবে। এটি হাইড্রোকার্বন অনুসন্ধানের জন্য তিনটি জাহাজের বহরে যুক্ত হবে।

জাহাজটি যেখানে নোঙ্গর করে রাখা হয়েছে এ মাসের গোড়ার দিকেই সেখানে পরিদর্শনে যান ডনমেজ। এ সময় তিনি জাহাজটিকে বিশ্বের সপ্তম প্রজন্মের পাঁচটি জাহাজের মধ্যে একটি বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, তুরস্ক গত চার বছর ধরে তার পানিসীমায় খনন কার্যক্রম পরিচালনা করছে।