শুক্রবার স্থানীয় সন্ধ্যায় শপিং সেন্টারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলায় হতাহতেরও নিশ্চিত সংখ্যা পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা দশজন বললেও পুলিশ তিন জন নিহতের কথা জানিয়েছে।
এ সম্পর্কিত খবর: জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারী একাধিক ব্যক্তি হতে পারে।
পুলিশ এক হামলাকারীর কথা বলছে। টুইটারে এক পোস্টে পুলিশ জানিয়েছে, হামলাকারী পালানোর চেষ্টা করছে। এছাড়া পুলিশ সব ট্যাক্সি চালককে কোনও যাত্রী বহন না করার আহ্বান জানিয়েছে। এর আগে পুলিশ স্থানীয় পাতাল রেলস্টেশন ও বাস স্টেশন বন্ধ করে দেয়। মানুষকে পায়ে হেঁটে ঘরে ফেরা এবং জনসমাগমস্থল এড়িয়ে চলতে বলা হয়।
স্থানীয় পুলিশের মুখপাত্র এনটিভি টেলিভিশনকে বলেছেন, আমরা মনে করছি একাধিক বন্দুকধারী থাকতে পারে। সন্ধ্যা ৬টায় গুলির খবর পাওয়া গেছে। শপিং সেন্টারের ম্যাকডোনাল্ডসে প্রথম গুলি হয়। এখনও শপিং সেন্টারে মানুষ আটকা পড়েছেন। আমরা মানুষদের বের করে আনার চেষ্টা করছি।
পুলিশের বিশেষ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানান তিনি।
/এএ/