মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৬, ২০:২৭আপডেট : ০২ মে ২০২৬, ২০:২৭

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করে নিলে জার্মানি তাদের সশস্ত্র বাহিনী ‘বুন্ডেসওয়্যার’-এর সম্প্রসারণের কাজ করবে। ইতোমধ্যেই সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও জোরদার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী মার্কিন এই সিদ্ধান্তকে 'পূর্বাভাসযোগ্য' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউরোপ, বিশেষ করে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল।

নিজেদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জার্মানি এখন 'সঠিক পথেই' রয়েছে বলে দাবি করেছেন পিস্টোরিয়াস।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড এবং ইতালির সঙ্গে, জার্মানি নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করবে।

প্রসঙ্গত ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বিরোধের জেরে জার্মানি থেকে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এএস/
সম্পর্কিত
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস