ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রবিবার এই বিস্ফোরণ ঘটে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে রয়টার্স এখবর জানিয়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসফাহান বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান, ইসলামাবাদে একটি বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরণের ফলে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানান তিনি।
জুন মাসের শেষের দিক থেকে ইরানের সামরিক, পারমাণবিক ও শিল্প স্থাপনায় বেশ কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।