বুর্জ খলিফায় বোমা হামলার হুমকি

ইরাকে একটি মিলিশিয়া গোষ্ঠী দুবাইতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বোমা হামলার হুমকি দিয়েছে। অনলাইনে জঙ্গি কর্মকাণ্ডে নজরদারি চালানো সাইট ইন্টেলিজেন্স গ্রুপ (এসআইজি) এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এসআইজি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, গত সপ্তাহে ইরাকের রাজধানীতে ড্রোন হামলা চালানো ইরাকি মিলিশিয়া গোষ্ঠীটি বুর্জ খলিফায় হামলার পরিকল্পনা করছে।

তাদের দাবি, ইরাকের এই সশস্ত্র মিলিশিয়ারা ইরানের সঙ্গে সম্পৃক্ত।

রিয়াদে ড্রোন হামলার পর টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে আরও হামলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সৌদি আরব। সেখানে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত জোটের নেতৃত্বে রয়েছে দেশটি। তবে এই প্রথম কোনও ইরাকি গোষ্ঠী দেশটিতে হামলা চালায়।