সিরিয়ার সাধারণ নির্বাচন ১৩ এপ্রিল



আগামী এপ্রিলে সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ১৩ এপ্রিল এ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

noname

সিরিয়ায় প্রতি চার বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ ২০১২ সালে দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ২৬ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যুদ্ধরত সব পক্ষকে আমাদের কাছে অথবা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

পুতিন বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও যদি কোনও গোষ্ঠী তৎপর থাকে তাহলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদেরকে খুঁজে বের করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে এবং এটি মেনে চলা হলে তা কেবল সহিংসতাই কমাবে না বরং এতে করে অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি মানবিক সাহায্য সরবরাহের পথও সুগম হবে। সূত্র: আরটি।

/এমপি/