দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ রোডের একটি গাড়ির শো-রুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই বিস্ফোরণ ঘটে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার পরপরই দুবাই সিভিল ডিফেন্সের দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং তাদের জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করছে। দুর্ঘটনাকবলিত স্থান ও ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সূত্র: গালফ নিউজ