ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫

ঘুষ নেওয়ার অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য মা শিংরুইয়ের (৬৭) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন সেদেশের সরকারি কৌঁসুলিরা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্য হুপেই প্রদেশের ইচাং পিপলস প্রকিউরেটরেটে মামলাটি হস্তান্তর করা হয়েছে।

মা শিংরুই ২০২২ সাল থেকে পলিটব্যুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পল্লী বিষয়ক লিডিং গ্রুপের ডেপুটি হেড হিসেবেও দায়িত্বে ছিলেন। গত মাসে ক্ষমতাসীন দল থেকে বরখাস্ত হওয়া ৩৩ জন কর্মকর্তার মধ্যে তিনিও ছিলেন। গত জুলাই মাসে তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মা শিংরুই নিজের সাবেক বিভিন্ন পদমর্যাদা ও ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে অন্যদের সুবিধা পাইয়ে দিয়েছেন এবং এর বিনিময়ে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান জিনিসপত্র গ্রহণ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল, কত ছোট জানেন?
লস অ্যাঞ্জেলেসের প্রথম এশীয়-আমেরিকান মেয়র নিত্য রমন
নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
প্রতিদিনের ৫ অভ্যাসেই বিপদে পড়ছে আপনার মেরুদণ্ড!
প্রতিদিনের ৫ অভ্যাসেই বিপদে পড়ছে আপনার মেরুদণ্ড!
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল, কত ছোট জানেন?
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল, কত ছোট জানেন?
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে কখনোই পাশে পাওয়া যাবে না’
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে কখনোই পাশে পাওয়া যাবে না’
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম