মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, সতর্ক অবস্থানে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছানোর পর সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাতামি এক বিবৃতিতে জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থকদের যেকোনও ভুল পদক্ষেপের জবাব আরও ‘বিধ্বংসী’ হবে বলে সতর্ক করেন তিনি। তেহরান এমন শিক্ষা দেবে, যা সবার জন্য সতর্কবার্তা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন ইরানের সেনাপ্রধান।

সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন।