মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৭

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিকল্প খোলা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সেপ্টেম্বরে সান দিয়েগো ছেড়েছিল রুজভেল্ট ও এর সঙ্গে থাকা নৌবাহিনীর বহর। এর সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত সেনাও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। অঞ্চলটিতে আগে থেকেই রয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরি। ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ বজায় রাখতে এসব রণতরি মোতায়েন করা হয়েছে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, তিনটি রণতরি ছাড়াও আরব সাগরে রয়েছে ১৩টি ডেস্ট্রয়ার, দুটি ক্রুজার ও একটি লিটোরাল কমব্যাট শিপ। লোহিত সাগরে রয়েছে আরও দুটি ডেস্ট্রয়ার।

গত সপ্তাহে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী হামলার জন্য প্রস্তুত। তবে একই সময়ে তিনি দাবি করেন, সামরিক দিক থেকে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ কার্যত শেষ। নতুন করে বড় হামলার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্যের কারণে দুই দেশের আলোচনা থমকে আছে। ট্রাম্প যেকোনো চুক্তিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান। অন্যদিকে ইরান নৌ অবরোধ তুলে নেওয়াসহ কয়েকটি শর্তে যুক্তরাষ্ট্রের সম্মতি চাইছে।

এদিকে উত্তেজনার অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকির মুখে রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার দাবি, রবিবার থেকে মাইনের আঘাতে ছয়টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নৌ অবরোধের আওতায় জুন থেকে ১৫০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং পাঁচটি অচল করা হয়েছে।

সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্টের মূল্যায়ন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় এখনও এক-তৃতীয়াংশেরও কম।

/এসএইচএম/
সম্পর্কিত
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
কর্মীদের অপমান থেকে ক্ষমতার দাপট, যেমন ছিল এনভিডিয়ায় জেনসেনর রাজত্ব
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
সর্বশেষ খবর
বৃহস্পতিবার লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
বৃহস্পতিবার লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড
দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক