আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৮

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগামে মসজিদে লুকিয়ে থাকা লস্কর-ই-তৈয়বার ২৩ বছর বয়সী সদস্য লতিফ ভাট নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। বুধবার অভিযান চলাকালে তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ভিডিও কল করেছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে তিনি আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভিডিও কলে লতিফকে বলতে শোনা যায়, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি। আল্লাহ আমার সঙ্গে আছেন। কর্মকর্তা তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, আমরাও তোমার সঙ্গে আছি।

গত ১১ নভেম্বর কুলগামের মিরবাজারের কাছে আখরান গ্রামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলায় জড়িত ছিলেন লতিফ। তিনি জম্মু-কাশ্মীরের অন্যতম সন্ধান চাওয়া স্থানীয় সন্ত্রাসী ছিলেন।

কুলগামের পুলিশ সুপার (এসএসপি) আনায়াত আলী বার্তা সংস্থা এএনআইকে বলেন, নিরাপত্তা বাহিনী তাকে আত্মসমর্পণে রাজি করানোর ব্যাপক চেষ্টা চালায়। তাকে বলা হয়, তিনি এখনও তরুণ এবং সামনে পুরো জীবন পড়ে আছে। কিন্তু তিনি রাজি হননি। পরে রাত ২টা ৪৫ মিনিটের দিকে একটি মসজিদে ঢুকে গুলি চালান।

কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং মসজিদের ক্ষয়ক্ষতি কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। অভিযান দীর্ঘ সময় ধরে চলে। বেলা ১১টার কিছু পর কাশ্মীর পুলিশ জানায়, অভিযানস্থল থেকে নিহত সন্ত্রাসীর মরদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মোহাম্মদ লতিফ ভাট, খ্রেওয়ান, কুলগাম হিসেবে নিশ্চিত করা হয়।

সিআরপিএফ প্রধান জিপি সিং সকাল ৯টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, অভিনন্দন, ছেলেরা। কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই ভালো, ঠান্ডা আবহাওয়াতেও। পরে কাশ্মীর পুলিশও এক্সে লেখে, তুমি পালাতে পারো, কিন্তু লুকাতে পারবে না।

পুলিশের দাবি, গত বছর লস্করে যোগ দেন লতিফ। তিনি নিজেই উগ্রবাদে জড়িয়ে পড়েছিলেন এবং সীমান্তের ওপার থেকে নির্দেশনা পেতেন। শান্তি, পর্যটন ও অর্থনীতি বিঘ্নিত করতে তিন থেকে চারটি হামলা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুই দিন আগে কুলগামের লারু গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তার সহযোগী উমর নাসির নিহত হন। লতিফ তখন পালিয়ে যান। এরপর বিভিন্ন গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

লস্করে যোগ দেওয়ার আগে লতিফ কাঠমিস্ত্রির কাজ করতেন। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে স্নাতক পড়তে ভর্তি হলেও পরে পড়াশোনা ছেড়ে দেন। দক্ষিণ কাশ্মীরে লস্করের স্থানীয় কমান্ডার হিসেবে সক্রিয় ছিলেন তিনি। অনন্তনাগে ২২ জুলাই এক পুলিশ কর্মকর্তা হত্যা এবং কুলগামে ১ আগস্ট দুই অভিবাসী শ্রমিক হত্যার ঘটনায়ও তার সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
কর্মীদের অপমান থেকে ক্ষমতার দাপট, যেমন ছিল এনভিডিয়ায় জেনসেনর রাজত্ব
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
মেহেরপুরে রাতের আঁধারে ৬ বোমাসদৃশ বস্তু ফেলে গেলো কারা?
মেহেরপুরে রাতের আঁধারে ৬ বোমাসদৃশ বস্তু ফেলে গেলো কারা?
জয় দিয়েই যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন পচেত্তিনো
জয় দিয়েই যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন পচেত্তিনো
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক