চলতি বছরে ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের সর্বোচ্চ

চলতি ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা অন্তত ২৩ জন ইসরায়েলি সেনা ও কর্মকর্তা আ/ত্ম/হ/ত্যা করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর রেকর্ড অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ বার্ষিক আ/ত্ম/হ/ত্যা/র সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আ/ত্ম/হ/ত্যাকারীদের বাইরেও গাজা যুদ্ধের সময় নিয়মিত বা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সাবেক সেনাসদস্য চলতি বছর সক্রিয় চাকরি ছাড়ার পর আ/ত্ম/হ/ত্যা করেছেন। এছাড়া ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও এ তালিকায় আছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে আ/ত্মহ/ত্যার এই ক্রমবর্ধমান হার স্পষ্ট হয়ে উঠেছে। হারেৎজ জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রতি বছর গড়ে ১২ জন করে আ/ত্মহ/ত্যার ঘটনা রেকর্ড করা হয়েছিল। 

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ নাগাদ সক্রিয় দায়িত্বে থাকা ৭ জন সেনা আ/ত্মহ/ত্যা করেন। এরপর ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে এবং ২০২৫ সালে ২২ জন সেনা আ/ত্মহ/ত্যা করেন।

সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে যে, সেনাবাহিনীর এই পরিসংখ্যানে পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে না; কারণ সক্রিয় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর যারা আ/ত্মহ/ত্যা করেন, তাদের হিসাব এখানে অন্তর্ভুক্ত করা হয় না। গত বছর সেনাবাহিনী জানিয়েছিল যে, ২০২৩ সালের পর থেকে চাকরি ছাড়া এমন ১৫ জন সাবেক সেনার আ/ত্মহ/ত্যার ঘটনা তারা শনাক্ত করেছে। সেনাবাহিনীর পার্সোনেল ডিরেক্টরেটের এক কর্মকর্তা হারেৎজকে বলেন, সম্ভবত ১৫ জনের ওই হিসাবটি প্রকৃত সংখ্যার চেয়ে কম ছিল।

হাইফা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সু/ইসা/ইড অ্যান্ড মেন্টাল পেইন স্টাডিজের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, ২০২৬ সাল এবং তার পরবর্তী সময়ে দায়িত্ব পালনকারী সেনা, বিশেষ করে রিজার্ভ সেনারা অত্যন্ত ‘ঝুঁকিপূর্ণ গোষ্ঠী’ হিসেবে রয়েছেন। তিনি বলেন, আ/ত্মহ/ত্যার হারের দিক থেকে আগামী বছরগুলো অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি নাটকীয়ও হতে পারে।