রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় স্বীকার করেছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানান। একই দিন রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে।

আলাদা বিবৃতিতে যুক্তরাজ্য জানিয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা জবাবদিহির বাইরে থাকতে পারে না।

মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ ও তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রফতানি ও সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপে আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছে লন্ডন।

রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

এর আগে গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় দেশটির রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্র গণহত্যা করেছে বলে রায় দেওয়া হলো।

রায়ের পর মিয়ানমার সরকার একে অন্যায্য ও ‘বড় ধরনের হতাশা’ বলে আখ্যা দেয়। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।

সূত্র: ফ্রান্স২৪

/এসএইচএম/
সম্পর্কিত
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
আগামী ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হতে পারে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ১০ কারখানায় কর্মবিরতি; বন্ধ ২০
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ১০ কারখানায় কর্মবিরতি; বন্ধ ২০
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার