তিন মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি অব্যাহত থাকলেও অপরিশোধিত তেলের সরবরাহ বৃদ্ধি এবং বিশ্ববাজারে সম্ভাব্য উদ্বৃত্তের আভাসে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি লেনদেন হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে থেকে লেনদেন শেষ করেছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৫৭ ডলারে নেমে এসেছে, যা লেনদেনের শুরুতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান শুভ্র সরকার বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও সামগ্রিক সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় সাম্প্রতিক দিনগুলোতে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ার গতি অনেকটাই হারিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার বিপরীতে বাজার এখন ভবিষ্যতে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ায় এবং উভয় পক্ষই প্রণালি অবরোধের বিষয়ে একে অপরের দৃঢ়তা পরীক্ষা করতে পারে এমন আশঙ্কায় তেলের দাম আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সরবরাহ বাড়ায় দাম কমলেও বাজার এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এএনজেড-এর জ্যেষ্ঠ পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্স এক নোটে বলেছেন, মজুত ও পণ্যের প্রাপ্যতায় কিছুটা উন্নতি হলেও তেলের বাজার এখনও তীব্র চাপের মধ্যে রয়েছে। লজিস্টিকস এখনও সীমিত এবং মজুতের বাফারও বেশ পাতলা; ফলে তেলের বাজার স্বাভাবিক অবস্থায় ফেরার বদলে তীব্র সংকট থেকে দীর্ঘস্থায়ী ভঙ্গুরতার দিকে এগোচ্ছে।

অন্যদিকে, ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে বিশ্বজুড়ে পর্যবেক্ষণকৃত তরল জ্বালানির মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে, যা প্রতিদিন ১৭ লাখ ব্যারেল অতিরিক্ত সরবরাহের ইঙ্গিত দেয়। ব্যাংকটির মতে, বৈশ্বিক বাজার পুনরায় ভারসাম্য ফিরে পাচ্ছে এবং উদ্বৃত্তের দিকে যাচ্ছে। এছাড়া রয়টার্সের এক প্রাথমিক জরিপেও দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যের মজুত সম্ভবত বেড়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সীমান্তে বরাক নদীতে ভেসে গেলেন বিএসএফ জওয়ান
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
সর্বশেষ খবর
কেবল বিশ্বসেরা গ্রিন ফ্যাক্টরি নয়, চাই দায়িত্বশীল কারখানা 
কেবল বিশ্বসেরা গ্রিন ফ্যাক্টরি নয়, চাই দায়িত্বশীল কারখানা 
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স